রাজশাহী মহানগর যুবদলের বর্ণাঢ্য আনন্দ মিছিল, কেন্দ্রীয় কমিটি ঘোষণায় উচ্ছ্বাস
রবিবার, ৭ জুন, ২০২৬ ৪:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ কাঠামো ঘোষণাকে ঘিরে রাজশাহী মহানগরে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। নতুন কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক মনোনীত করায় মহানগর যুবদল আনন্দ মিছিল ও শুভেচ্ছা সমাবেশ করেছে।
শুক্রবার (৬ জুন) আয়োজিত এ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেওয়া নেতাকর্মীরা নবগঠিত কেন্দ্রীয় নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। তারা সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি এবং সঞ্চালনা করেন সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
এ সময় মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন, সালাউদ্দিন বিপ্লব, মাইনুল ইসলাম মিন্টু, সোহেল রানা, মাসুদুল হক মৃধা মোমিন, আকতারুল হাসান আপু, ইঞ্জিনিয়ার আরফুজ্জামান সোহেল, মজিবুল হক মিলন, সুব্রত রায়, মোহন আলী, শ্যামল শেখ, হাসান খান, শাকিলুর রহমান রনসহ অনেকে অংশ নেন।
বক্তারা বলেন, নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃত্বের হাত ধরে যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী ভূমিকা পালন করবে। একই সঙ্গে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন পুনর্ব্যক্ত করেন।
এই আয়োজনকে কেন্দ্র করে পুরো রাজশাহী মহানগরে যুবদলের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন হিসেবে যুবদলের এই কর্মসূচি রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা যোগ করেছে।
১৭৭ বার পড়া হয়েছে