সর্বশেষ

খেলা

গোপালগঞ্জে বিশ্বকাপ উন্মাদনা: ১৬ ফুটের মেসি ভাস্কর্য, নেইমারের প্রতিকৃতি 

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শনিবার, ৬ জুন, ২০২৬ ৭:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রাম এখন ফুটবল বিশ্বকাপকে ঘিরে উৎসবের জনপদে পরিণত হয়েছে। আসন্ন বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে। তবে ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে সবার নজর কেড়েছে এই গ্রামের ফুটবলপ্রেমীরা।
১৬ ফুটের মেসি ভাস্কর্য

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকরা তাদের প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসা প্রকাশ করতে নির্মাণ করছেন ১৬ ফুট উচ্চতার একটি বিশাল ভাস্কর্য। স্থানীয় চার বন্ধু—প্রভাষ দাস, অলক বিশ্বাস, বাদল মণ্ডল ও সজীব বিশ্বাসের উদ্যোগে গত ২২ মে থেকে বাঁশ, কাঠ, ছন ও মাটি দিয়ে ভাস্কর্যটির নির্মাণকাজ শুরু হয়।

নেইমারের প্রতিকৃতি 

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় এক লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ভাস্কর্যের মাটির কাজ কয়েক দিনের মধ্যে শেষ হবে এবং আগামী ১০ জুন রঙের কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে ভাস্কর্যটি দেখতে বহুগ্রামসহ আশপাশের এলাকা থেকে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন।

প্রভাষ দাস বলেন, “মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি আমাদের আবেগ ও ভালোবাসার প্রতীক। তার প্রতি শ্রদ্ধা জানাতেই আমরা এই ভাস্কর্য নির্মাণ করছি। বিশ্বকাপের খেলা আমরা এই ভাস্কর্যের সামনেই উপভোগ করবো।”

বিশ্বকাপকে ঘিরে উৎসবের জনপদ

অন্যদিকে ব্রাজিল সমর্থকরাও পিছিয়ে নেই। তারা স্থাপন করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের বিশালাকৃতির প্রতিকৃতি। পাশাপাশি বহুগ্রাম বাজারজুড়ে টাঙানো হয়েছে ৩৬০ ফুট দীর্ঘ ব্রাজিলের পতাকা, যা স্থানীয়দের পাশাপাশি দর্শনার্থীদেরও আকৃষ্ট করছে।

ব্রাজিল সমর্থক সুধাংশু মজুমদার জানান, “প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে আমরা এই বিশাল পতাকা টাঙিয়েছি। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ এটি দেখতে আসছেন।”

শুধু আর্জেন্টিনা ও ব্রাজিল নয়, বিশ্বকাপ উপলক্ষে গ্রামজুড়ে দেখা যাচ্ছে জার্মানি ও স্পেনের পতাকাও। ফুটবলপ্রেমীদের জন্য বড় পর্দায় প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

গ্রামের ফুটবলপ্রেমীরা

আয়োজকদের একজন কল্লোল বিশ্বাস বলেন, “ফুটবল আমাদের আবেগের জায়গা। বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে আমরা এই বিশেষ আয়োজন করেছি। এলাকার মানুষ আমাদের উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।”

স্থানীয়দের মতে, এই ব্যতিক্রমী আয়োজন শুধু বহুগ্রামেই নয়, মুকসুদপুর ও আশপাশের এলাকার ফুটবলপ্রেমীদের মধ্যেও নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বিশ্বকাপকে ঘিরে বহুগ্রাম এখন এক অনন্য ফুটবল উৎসবের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

১৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন