সর্বশেষ

সারাদেশ

কিশোরগঞ্জে গোয়ালঘরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৌ-শাশুড়ির মর্মান্তিক মৃত্যু

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

শনিবার, ৬ জুন, ২০২৬ ২:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গোয়ালঘরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৌ ও শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের প্রবাসী জাহাঙ্গীর মিয়ার মা মোছা. মেহেরা খাতুন (৫০) এবং তার স্ত্রী খালেদা আক্তার (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বৌ ও শাশুড়ি দুজনই বাড়ির গোয়ালঘরে দৈনন্দিন কাজ করছিলেন। এ সময় গোয়ালঘরের একটি জানালার গ্রীলে বিদ্যুতের খোলা তার লেগে ছিল। অসাবধানতাবশত ওই জানালায় স্পর্শ করলে তারা বিদ্যুতায়িত হন এবং গুরুতর আহত অবস্থায় পড়ে যান।

পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জের ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন