সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত, বিতরণ করা হলো তিন শতাধিক গাছের চারা

স্টাফ রিপোর্টার, রাজশাহী
স্টাফ রিপোর্টার, রাজশাহী

শুক্রবার, ৫ জুন, ২০২৬ ১১:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীতে আলোচনা সভা, বৃক্ষরোপণ, মানববন্ধন এবং গাছের চারা বিতরণের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল, ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় পরিবেশবাদী সংগঠন ‘প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম’-এর উদ্যোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট প্রাণিবিজ্ঞানী ও জীববৈচিত্র্য বিশেষজ্ঞ অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সভাপতি অধ্যাপক ডা. বি কে দাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের প্রতিষ্ঠাতা ডিন ও বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন সরদার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম পিপিএম (বার) এবং বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) সভাপতি ড. নাসির উদ্দিন।

সভায় সভাপতিত্ব করেন রুয়েটের ছাত্রকল্যাণ উপ-পরিচালক জেড এইচ এম মঞ্জুর মোর্শেদ। উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও বন অধিদপ্তরের কোস্টাল সার্কেল বরিশালের বন সংরক্ষক ড. মোল্লা রেজাউল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে বৃক্ষরোপণ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় ফলদ, বনজ ও ভেষজ প্রজাতির প্রায় ৩০০টি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ), রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালকের দপ্তর, মিশন গ্রীন এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

১৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন