সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে পৃথক ঘটনায় দুইজন নিহত

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ৩ জুন, ২০২৬ ৪:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ শহর ও সদর উপজেলায় বজ্রসহ ঝড়বৃষ্টির সময় পৃথক বজ্রপাতের ঘটনায় এক তরুণসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে এ দুটি দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ শহরের ৩ নম্বর ওয়ার্ডের শিয়ালা নামোপাড়া গ্রামের মঙ্গল হোসাইনের ছেলে মনিরুল ইসলাম এবং সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তেররশিয়া ঝুড়িপাড়া ভবানীপুর গ্রামের মো. বাবুর ছেলে মিরাজ।

স্থানীয় সূত্র জানায়, বিকেলের দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে মনিরুল ইসলাম বাড়ির পাশে একটি আমবাগানে অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাতের শিকার হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একই সময়ে সদর উপজেলার আরেকটি এলাকায় আম পাড়ার সময় বজ্রপাতে আহত হন মিরাজ। ঘটনাস্থলেই তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপপরিদর্শক এনামুল হক ও রামজীবন ভৌমিক ঘটনাগুলো নিশ্চিত করেছেন। তারা জানান, পুলিশ উভয় মরদেহ উদ্ধার করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়দের মতে, হঠাৎ আবহাওয়ার পরিবর্তন ও বজ্রপাতের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

১৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন