সর্বশেষ

সারাদেশ

খুলনায় জিয়া হল ও বাইপাস সড়ক সংস্কারের দাবিতে সমাবেশ

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনার উন্নয়ন তরান্বিত করতে এবং দীর্ঘদিনের অবহেলা ও বৈষম্য দূর করার দাবিতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শিববাড়ি মোড়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা অবিলম্বে আধুনিক জিয়া হল নির্মাণ, গল্লামারী সেতু এবং সোনাডাঙ্গা বাইপাস সড়ক সংস্কারসহ বিভিন্ন নাগরিক দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।
সমাবেশ

শনিবার বেলা ১১টায় নগরীর শিববাড়ি মোড়ে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের অন্যান্য বিভাগীয় শহরের তুলনায় খুলনা সবথেকে বেশি বৈষম্য ও অবহেলার শিকার। জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সত্ত্বেও এই অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন থমকে আছে।

সমাবেশে বক্তারা মেরিটাইম একাডেমি ও ক্যাডেট কলেজের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্থাপন এবং খুলনায় দ্রুত গ্যাস সংযোগ দেওয়ার জোর দাবি তোলেন। একই সঙ্গে বন্ধ থাকা খুলনা বিমানবন্দরটি অবিলম্বে চালুর জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

স্থানীয় অবকাঠামো খাতের বেহাল দশা তুলে ধরে বক্তারা বলেন, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে বাইপাস সড়কটিতে নিম্নমানের ইটের সলিংয়ের কারণে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এখানে মানসম্মত ও টেকসই নির্মাণসামগ্রী ব্যবহার করে অতি দ্রুত সড়ক সংস্কারের দাবি জানানো হয়। পাশাপাশি শহরের নান্দনিকতা বাড়াতে আধুনিক জিয়া হলের কাজ অবিলম্বে শুরুর তাগিদ দেওয়া হয়।

কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা-২ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন হেলাল এবং খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, মহানগর জামায়াতের আমির মাহফুজুর রহমান এবং মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের রাশিদুল ইসলামসহ অন্যান্য সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন