সর্বশেষ

সারাদেশ

জামালপুর ডায়াবেটিক সমিতির ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ১১:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুর ডায়াবেটিক সমিতির ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা ডায়াবেটিস রোগীদের পাশাপাশি সাধারণ মানুষের জন্যও আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং স্বল্পমূল্যে মানসম্মত পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সাধারন সভা

জামালপুর ডায়াবেটিক সমিতির ১০ম বার্ষিক সাধারণ সভা শনিবার (২৫ জুলাই) দুপুরে জামালপুর ডায়াবেটিস হাসপাতালের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ওয়ারেছ আলী মামুন। এছাড়া বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আজিজুল হক, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক, জামালপুর ডায়াবেটিস হাসপাতালের সভাপতি অধ্যাপক ডা. এস. এম. জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ডায়াবেটিস হাসপাতালকে শুধু ডায়াবেটিস চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ রোগীদের জন্যও আধুনিক ও বিশেষায়িত চিকিৎসাসেবা আরও সম্প্রসারণ করা প্রয়োজন। একই সঙ্গে স্বল্পমূল্যে মানসম্মত রোগ নির্ণয় সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তারা।

এ সময় হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়ন, নতুন চিকিৎসাসেবা চালু এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের মাধ্যমে জনগণের কাছে আরও কার্যকর স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়েও আলোচনা হয়।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন