সর্বশেষ

সারাদেশ

মাগুরায় পরিবেশ রক্ষায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রূপক আইচ, মাগুরা
রূপক আইচ, মাগুরা

শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ১১:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় সারা দেশে ব্যাপক বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ অভিযান চলছে। একই সঙ্গে লাগানো গাছের পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বক্তব্য দিচ্ছেন

মাগুরা জেলা পুলিশ ও গ্রিন ভিউ সোশ্যাল মিডিয়ার উদ্যোগে শনিবার দুপুরে মাগুরা পুলিশ লাইনে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি বলেন, একটি গাছ রোপণ করাই যথেষ্ট নয়; পরিবারের সদস্যের মতোই গাছের যত্ন ও পরিচর্যা করতে হবে। বৃক্ষ মানুষের জন্য অক্সিজেন, ফল, জ্বালানি কাঠ এবং প্রয়োজনীয় আসবাবপত্রের কাঁচামাল সরবরাহ করে। তাই বসতবাড়ির আশপাশ, পতিত জমি, নদীতীর, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, বর্তমান সরকার পরিবেশ সংরক্ষণ, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের উন্নয়নে কাজ করছে। পাশাপাশি দেশের খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও পরিবেশের উন্নয়নেও উদ্যোগ নেওয়া হচ্ছে। তাঁর মতে, খাল পুনরুজ্জীবিত হলে কৃষি উৎপাদন ও স্থানীয় পরিবেশ উভয়ই উপকৃত হবে।

সভায় সভাপতিত্ব করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক আলি আহমেদ, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল এবং গ্রিন ভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের সভাপতি মো. আশরাফুল আলম খান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা পুলিশ জেলায় ১০ হাজার গাছের চারা রোপণ করবে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন