সর্বশেষ

সারাদেশ

'শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস, শেখ হাসিনার কাছে জেনে নিন'

মুজাহিদ প্রিন্স,পটুয়াখালী 
মুজাহিদ প্রিন্স,পটুয়াখালী 

মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ১:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ড. শফিকুল ইসলাম মাসুদের একটি রাজনৈতিক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে তাকে বিভিন্ন রাজনৈতিক প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরতে দেখা যায়।

ভিডিওতে শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস, এইটা বাউফলের মানুষকে দেখানোর দরকার নাই, শেখ হাসিনার কাছে জাইনা নিয়েন। শেখ হাসিনার কাছে জিজ্ঞেস কইরা দেইখা নিয়েন, শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস।’

বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গও উল্লেখ করেন। তিনি বলেন, দেশে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন হলেও জনগণের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা না গেলে সেই উন্নয়নের সুফল মানুষের কাছে পুরোপুরি গ্রহণযোগ্য হয় না।

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা উন্নয়ন তো কম করেনাই, তার পরও পালানো লাগছে কেন? উন্নয়ন করে যদি টিকে থাকতে পারত, তাহলে বাংলাদেশে একমাত্র শেখ হাসিনার টিকে থাকার কথা। কিন্তু পারেনাই কেন? রাস্তা দিছে, ঘাট দিছে, সেতু দিছে—এইটা করছে, ওইটা করছে, কিন্তু মানুষের মনে কোনো আনন্দ ছিল না। মানুষের অধিকার ছিল না।’

নিজের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রজীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি রাজনৈতিক প্রতিপক্ষদের উদ্দেশে সতর্কতামূলক মন্তব্য করেন।

জানা গেছে, শনিবার বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নে আয়োজিত একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

এদিকে তার বক্তব্যের ভিডিও প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমর্থকরা এটিকে তার রাজনৈতিক দৃঢ়তার প্রকাশ হিসেবে উল্লেখ করছেন। অন্যদিকে সমালোচকদের একটি অংশ বক্তব্যের কিছু অংশকে বিতর্কিত ও উসকানিমূলক বলে মন্তব্য করেছেন।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

১৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন