সর্বশেষ

সারাদেশ

শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে রাজশাহী ৩নং ওয়ার্ড যুবদলের দোয়া ও খাদ্য বিতরণ

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

রবিবার, ৩১ মে, ২০২৬ ৬:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী নগরীর ৩নং ওয়ার্ড (পশ্চিম) যুবদলের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) দুপুর ১২টায় ৩নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান মিলন ও সোহেল রানা।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য মুজিবুল হক মিলন, সারওয়ার পারভেজ রকি, নীরব খান তারেক, আকলেছুর রহমান সাজিম, তানভীর আহম্মেদ ফিরোজ, রাজপাড়া থানা যুবদলের মশিউর রহমান হৃদয় ও ওয়াসিম আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড (পশ্চিম) যুবদলের আহ্বায়ক মো. মোবারক উদ্দিন পলাশ। আরও উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সালমগীর হোসেন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শুভ, যুগ্ম আহ্বায়ক রাজিব ও রাশেলসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিল শেষে বক্তারা শহীদ জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে খাবার বিতরণের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

২৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন