সর্বশেষ

সারাদেশ

আশুলিয়ায় পশুর হাটে গরু বাধাকে কেন্দ্র করে সংঘর্ষ, ব্যবসায়ী নিহত

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

বুধবার, ২৭ মে, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার আশুলিয়ায় কোরবানির পশুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে দুই গরু ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষের ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম শহিদুল্লাহ কায়সার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় অবস্থিত একটি পশুর হাটে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাটে নির্ধারিত জায়গার বাইরে বা শুকনো স্থানে গরু বাঁধাকে কেন্দ্র করে দুই ব্যবসায়ীর মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে গুরুতর আহত হন ব্যবসায়ী শহিদুল্লাহ কায়সার।

পরে স্থানীয়রা তাকে দ্রুত ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় পশুর হাট এলাকায় অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন