সারাদেশ
পটুয়াখালীর কলাপাড়ায় গাঁজা সেবনের অভিযোগে জসীম সরদার (৩৬) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
কলাপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ৪:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় গাঁজা সেবনের অভিযোগে জসীম সরদার (৩৬) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বালিয়াতলী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক। অভিযানের সময় গাঁজা সেবনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন।
এসময় ঘটনাস্থল থেকে জব্দ করা গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
৪৮৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর