সর্বশেষ

সারাদেশ

সাজেকে বজ্রপাতে ৩ মাসের শিশুর মৃত্যু, আহত ৫

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

সোমবার, ২৫ মে, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বজ্রপাতে ৩ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৫ মে) ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সাজেক ইউনিয়নের ডানে বাইবাছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ তীব্র ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাত সরাসরি প্রদীপ চাকমার বসতঘরের ওপর আঘাত হানে। এতে ঘরের ভেতরে থাকা ৩ মাস বয়সী শিশু উজ্জল চাকমা ঘটনাস্থলেই মারা যায়।

এ ঘটনায় পরিবারের প্রধান প্রদীপ চাকমা (৬৫), মায়া রানি (৪৮), রেশমি চাকমা (২৮), জেরিন চাকমা (১৫) ও নিজুম চাকমা (৩) গুরুতর আহত হন। তারা সবাই একই পরিবারের সদস্য।

পরে সকাল ৭টার দিকে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বজ্রপাতে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি পুলিশ সুপার।

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন