সর্বশেষ

সারাদেশ

মোংলা পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী শ্রাবনী লাইজু

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ ৫:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
মোংলা পোর্ট পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকদের পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী শ্রাবনী ইয়াসমিন লাইজু।

ঈদ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই উৎসব সবার জীবনে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনুক—এটাই তার প্রত্যাশা।

তিনি আরও বলেন, “আমি ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করতে চাই। আগামী দিনে জনগণের সেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করার জন্য সবার দোয়া ও সমর্থন কামনা করছি।”

পারিবারিক ও রাজনৈতিক ঐতিহ্যের প্রসঙ্গ তুলে তিনি জানান, সমাজসেবার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখতে চান তিনি। তার মা মোংলা পৌর মহিলা দলের সভাপতি এবং সাবেক সফল মহিলা কাউন্সিলর কমলা বেগম। মায়ের আদর্শ অনুসরণ করেই তিনি এলাকার নারীদের অধিকার রক্ষা এবং সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শ্রাবনী লাইজু বলেন, তার লক্ষ্য মোংলা পৌরসভা এবং সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোকে একটি আধুনিক, নিরাপদ, মাদকমুক্ত ও বৈষম্যহীন এলাকায় রূপান্তর করা।

ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি সমাজের সামর্থ্যবানদের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান এবং সবাইকে শান্তিপূর্ণ ও নিরাপদ ঈদ উদযাপনের শুভকামনা জানান।

১৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন