সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে ভারতীয় গরু প্রবেশ ঠেকাতে বাড়তি নজরদারি বিজিবির 

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

সোমবার, ১৮ মে, ২০২৬ ৫:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতীয় গরু চোরাচালানের শঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয় খামারিরা। কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই সীমান্তপথে অবৈধভাবে গরু প্রবেশের অভিযোগ ওঠে, যা দেশি গরুর বাজারে বড় ধরনের প্রভাব ফেলে বলে দাবি খামারিদের।

খামারিদের অভিযোগ, ভারতীয় গরু তুলনামূলক কম দামে বাজারে প্রবেশ করলে দেশি গরুর চাহিদা ও দাম দুই-ই কমে যায়। এতে দীর্ঘ সময় ধরে লালন-পালন করা গরু লোকসানে বিক্রি করতে বাধ্য হন তারা। খাদ্য, ওষুধ ও শ্রম ব্যয় বৃদ্ধির কারণে এমনিতেই খামার খাতে চাপ বেড়েছে বলে জানান তারা।

হালুয়াঘাট ও ধোবাউড়া এলাকার খামারিরা জানান, ঈদকে সামনে রেখে হাটে দেশি গরুর সরবরাহ বাড়লেও ভারতীয় গরুর উপস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন। ক্রেতাদের অনেকেই কম দামের কারণে ভারতীয় গরুর দিকে ঝুঁকে পড়েন বলে অভিযোগ করেন তারা।

ক্রেতাদের ভাষ্য অনুযায়ী, হাটে দেশি ও ভারতীয় গরু আলাদা করা কঠিন হয়ে পড়ে, আর কিছু ক্ষেত্রে ভারতীয় গরু দেশি বলে বিক্রির অভিযোগও ওঠে। এ অবস্থায় সীমান্তে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের অভিযোগ, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরেই চোরাচালান চক্র সক্রিয় রয়েছে। ঈদ ঘনিয়ে এলে এ তৎপরতা আরও বেড়ে যায় বলেও দাবি তাদের।

তবে বিষয়টি অস্বীকার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, সীমান্ত দিয়ে অবৈধ গরু প্রবেশ ঠেকাতে বিশেষ টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে বিশেষ টিম ২৪ ঘণ্টা টহলে রয়েছে এবং চোরাচালান প্রতিরোধে অভিযান চলমান।

এছাড়া জেলা পুলিশও গরু চোরাচালান রোধে কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছে। সিসিটিভি মনিটরিং, হাটে নিরাপত্তা জোরদার এবং সাদা পোশাকে নজরদারির মাধ্যমে চোরাচালান প্রতিরোধের কথা জানানো হয়।

প্রশাসনের তথ্যমতে, এ বছর জেলায় কোরবানির পশুর কোনো ঘাটতি নেই। চাহিদা যেখানে প্রায় ১ লাখ ৮১ হাজার, সেখানে প্রস্তুত রয়েছে প্রায় ২ লাখ ২৬ হাজার পশু।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন