সর্বশেষ

সারাদেশ

জামালপুর-এ বোরো ধান সংগ্রহ অভিযান শুরু, কৃষকদের হয়রানি না করার নির্দেশ

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

রবিবার, ১৭ মে, ২০২৬ ২:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুর সদর উপজেলায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (১৭ মে) সিংহজানী এলএসডি সংরক্ষণ ও চলাচল কর্মকর্তার কার্যালয়ে উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার এবং সিংহজানী খাদ্য গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা ইসরাত আহামেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার কৃষিখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের মানসম্মত ধান ও চাল সংগ্রহ নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি কৃষকরা যেন কোনো ধরনের বিলম্ব, হয়রানি বা দালালচক্রের শিকার না হন, সে বিষয়েও বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন