সর্বশেষ

সারাদেশ

টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

রবিবার, ১৭ মে, ২০২৬ ১:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়ন এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পানিয়াবান্দা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলো একই গ্রামের বজলুর রহমান মজনুর ছেলে মোবাসির হোসেন (১২) ও মোস্তাফিজুর রহমান (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে তাদের মা একটি কন্যাসন্তানের জন্ম দেন। রোববার সকাল থেকে দুই ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার একপর্যায়ে দুপুরে স্থানীয়রা পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আলী আকবর জানান, হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে আনা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন