কুমিল্লায় ৫ দিনের বিউটিফিকেশন ও পার্লার ব্যবস্থাপনা প্রশিক্ষণ শুরু
রবিবার, ১৭ মে, ২০২৬ ১১:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) এবং শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে ৫ দিনব্যাপী “বেসিক বিউটিফিকেশন ও পার্লার ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
রবিবার (১৭ মার্চ) উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক অফ এলিন-এর ব্যবস্থাপনা পরিচালক সাদিয়া তাজমিন দোলা। তিনি প্রশিক্ষণার্থীদের বিউটিফিকেশন, স্কিন কেয়ার, পার্লার পরিচালনা এবং গ্রাহক ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মা ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দিলনাশি মোহসেন। এছাড়া সমন্বয়কের দায়িত্ব পালন করেন BWCCI’র সভাপতি ও এসএমই ফাউন্ডেশনের কুমিল্লা সমন্বয়কারী নাগমা মোর্শেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন বিকশিত নারী নেটওয়ার্ক কুমিল্লা জেলা শাখার সভাপতি শাহানা হকসহ বিভিন্ন সামাজিক ও নারী উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা।
৫ দিনব্যাপী এ প্রশিক্ষণে কুমিল্লা জেলার ৩০ জন নারী প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। আয়োজকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বিউটিফিকেশন ও পার্লার ব্যবস্থাপনার বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করবেন, যা তাদের কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতেও সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তারা।
১১২ বার পড়া হয়েছে