সর্বশেষ

সারাদেশ

অপপ্রচারের প্রতিবাদে মুমিনুন্নিসা কলেজ ছাত্রদলের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 

সোমবার, ১৮ মে, ২০২৬ ১:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর ময়মনসিংহের সরকারি মুমিনুন্নিসা কলেজ শাখার নবগঠিত কমিটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির নেত্রীরা।

রোববার (১৭ মে) দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে নবগঠিত কমিটির সভাপতি সাজিয়া মনসুর এবং সাধারণ সম্পাদক সাদিয়া সুলতানা অভিযোগ করেন, দীর্ঘ ২৪ বছর পর কলেজে নতুন কমিটি ঘোষণার পর একটি স্বার্থান্বেষী মহল তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

তাদের দাবি, কলেজে শিক্ষার্থীদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার সময়ই একটি গোষ্ঠী ভুয়া স্ক্রিনশট ও ফেক আইডি ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। এসব কর্মকাণ্ডকে তারা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার হিসেবে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে নেত্রীরা জানান, অপতথ্য ছড়ানোর ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে গত ১৫ মে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা-এ সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযোগে কয়েকটি ফেক আইডির নাম ও লিংক উল্লেখ করা হয়েছে।

তারা আরও বলেন, সংগঠনের আদর্শ ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার কারণেই একটি পক্ষ তাদের বিতর্কিত করতে চাইছে। তবে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে নতুন কমিটি সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবে বলেও জানান তারা।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ খান মো. সাজ্জাদ কবির বলেন, অভিযোগগুলো ভিত্তিহীন এবং যারা এ ধরনের প্রচারণা চালাচ্ছে, তারা কলেজের শিক্ষার্থী নয় বলেই প্রাথমিকভাবে জানা গেছে। তাঁর মতে, ফেক আইডি ব্যবহার করে কেউ প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করছে।

১৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন