সারাদেশ
ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় ৩৯৩ বোতল অবৈধ মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৭ মে) সকালে এসব অভিযান পরিচালনা করা হয়।
ময়মনসিংহ-শেরপুর সীমান্তে অভিযানে অবৈধ মদ জব্দ
আওলাদ রুবেল, ময়মনসিংহ
রবিবার, ১৭ মে, ২০২৬ ১১:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় ৩৯৩ বোতল অবৈধ মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৭ মে) সকালে এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রাম বিওপি এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কড়াইতলী বিওপির টহল দল পৃথক দুটি অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার সন্ধাকুড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩৯৩ বোতল অবৈধ মদ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মদের আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, মাদক চোরাচালান রোধে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।
১৫৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর