সর্বশেষ

খেলা

লিটন দাসের সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ, ৮ উইকেটে ২৪৭ রান

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শনিবার, ১৬ মে, ২০২৬ ১০:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। ১৩৫ বলে শতক পূর্ণ করেন তিনি, যা পাকিস্তানের বিপক্ষে তার তৃতীয় সেঞ্চুরি।

৭০.৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২৪৭ রান। লিটন ১১০ রানে এবং শরিফুল ইসলাম ৫ রানে অপরাজিত আছেন।

ইনিংসের গুরুত্বপূর্ণ মুহূর্তে ১৩ বলে ৭ রান করে খুররমের বলে দ্বিতীয় স্লিপে সালমানের হাতে ক্যাচ দিয়ে আউট হন তাসকিন আহমেদ। তার বিদায়ে লিটনের সঙ্গে ৪২ বল স্থায়ী ৩৮ রানের জুটি ভাঙে। ৬৫ ওভারে বাংলাদেশের রান দাঁড়ায় ৮ উইকেটে ২১৪।

৬২তম ওভারে খুররমকে চার মেরে দলীয় রান ২০০ পার করেন লিটন। ৬৩ ওভারে বাংলাদেশের স্কোর হয় ৭ উইকেটে ২০৬। তখন লিটন ১১০ বলে ৬৭ রানে এবং তাসকিন ১২ বলে ৭ রানে ব্যাট করছিলেন।

এর আগে ১৭৬ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। সাজিদের বলে বোল্ড হয়ে ফেরেন তাইজুল ইসলাম, ৪০ বলে ১৬ রান করেন তিনি। তার বিদায়ে লিটনের সঙ্গে ৬০ রানের জুটি ভেঙে যায়। ৬০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৯০।

লাঞ্চ বিরতির পর প্রথম ঘণ্টাতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে ১৪ ওভারে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট হারায় স্বাগতিকরা। সেট ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের পর দ্রুতই আউট হন মেহেদী হাসান মিরাজও। ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর লিটন দাস ও তাইজুল ইসলাম হাল ধরেন।

সপ্তম উইকেটে তারা ৮৬ বলে ৫০ রানের জুটি গড়েন। চা-বিরতিতে যাওয়ার আগে এই জুটি ৯৫ বলে ৫২ রান যোগ করে। তখন লিটন ৭৭ বলে ৩ চারসহ ৪২ রানে এবং তাইজুল ৩১ বলে ১ চারসহ ১১ রানে অপরাজিত ছিলেন।

এর আগে মিরাজ ৪ রান করে খুররমের বাউন্সারে ক্যাচ দিয়ে আউট হন। লাঞ্চের পর ১৫ রানের মধ্যে বাংলাদেশ ৩ উইকেট হারায়। তখন ৩৯ ওভারে স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১১৬, ক্রিজে ছিলেন লিটন ও তাইজুল।

এরপর মুশফিকুর রহিমও ফিরে যান। খুররম শেহজাদের ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ হন তিনি, করেন ২৩ রান। ৩৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ হয় ৫ উইকেটে ১১৪। তখন মিরাজ ২ রানে এবং লিটন ২ রানে ক্রিজে ছিলেন।

লাঞ্চের পরপরই চাপ বাড়ায় পাকিস্তান। নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ৪৩ রানের জুটি ভেঙে দেন মোহাম্মদ আব্বাস। রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে আউট হন শান্ত, করেন ২৯ রান। ৩৩ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১০৬।

এর আগে মুশফিক ১৮ রানে জীবন পান। লাঞ্চের পর ব্যাটিংয়ে নেমে তিনি উইকেটরক্ষক রিজওয়ানের হাতে ক্যাচ দিয়েছিলেন। আম্পায়ার আউট না দিলে পাকিস্তান রিভিউ নেয়নি। রিপ্লেতে দেখা যায় বল তার গ্লাভস ছুঁয়েছিল।

প্রথম সেশনের শেষে বাংলাদেশ ৩ উইকেটে ১০১ রান তোলে। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে দলটি। ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে আউট হন ওপেনার মাহমুদুল হাসান জয়।

দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান তামিম ও মুমিনুল হক ৫৮ বলে ৪৪ রানের জুটি গড়ে চাপ সামাল দেন। তবে ১০ম ওভারে ২৬ রান করে আউট হন তানজিদ।

এরপর মুমিনুলও থিতু হতে পারেননি। ১৬তম ওভারে ২২ রানে আউট হলে ভাঙে ১৯ রানের জুটি। পরে অধিনায়ক শান্ত ও মুশফিকুর রহিম ২৬ ওভার ব্যাট করে ৩৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে শতরান পার করান। শান্ত ২৬ এবং মুশফিক ১৮ রানে অপরাজিত ছিলেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন