সারাদেশ
জামালপুরে পবিত্র ঈদুল আযহা-২০২৬ উদযাপন উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরে পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ফজলে এলাহী মাকাম, জামালপুর
বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ ৯:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে পবিত্র ঈদুল আযহা-২০২৬ উদযাপন উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম, অতিরিক্ত পুলিশ সুপার রাকিব, জামালপুর জেলা প্রেসক্লাব সভাপতি এম এ জলিলসহ আরও অনেকে।
বক্তারা এ সময় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাজার মনিটরিং জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যেকোনো স্থানে অবৈধভাবে পশুর হাট-বাজার না বসানো এবং ঈদুল আযহার নামাজ নির্ধারিত স্থানে যথাসময়ে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার বিষয়ে আলোকপাত করেন।
১২৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন