সর্বশেষ

সারাদেশ

কলাপাড়া পৌরসভার রহমতপুর খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ ৮:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে দখল হয়ে যাওয়া কলাপাড়া পৌরসভার একমাত্র পয়োনিষ্কাশনের খাল—রহমতপুর খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে পৌরসভার এতিমখানা কালভার্ট ও রহমতপুর অংশে যৌথভাবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। প্রথম ধাপে চিহ্নিত ৭৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে একাধিক গণমাধ্যমে “রহমতপুর খাল দখল ও দূষণে ভরাট হয়ে গেছে” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের পর উপজেলা প্রশাসন প্রথম দফায় খালের ময়লা-আবর্জনা অপসারণ করে। তবে আজ থেকে শুরু হলো দখল হয়ে যাওয়া খালের জমি পুনরুদ্ধার অভিযান, যেখানে ৭৮টি স্থাপনা নির্মাণ করেছিলেন দখলদাররা।

দীর্ঘ বছর পর রহমতপুর খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পরিবেশকর্মীসহ স্থানীয় পৌরবাসী। সকাল থেকেই শত শত মানুষ প্রশাসনের এই উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক বলেন, পৌরসভার সরকারি খাল দখলের তালিকা তৈরি করে উপজেলা প্রশাসনের সহায়তায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এই অভিযান চলমান থাকবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, রহমতপুর খালে চিহ্নিত ৭৮টি সহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। স্থাপনা অপসারণ শেষে সরকারি নির্দেশনা অনুযায়ী খাল খননের কাজ শুরু করা হবে। এ জন্য একটি প্রস্তাবনা অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন