সর্বশেষ

সারাদেশ

শাটডাউন শেষে খুলে দেয়া হল বরিশাল বিশ্ববিদ্যালয়

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ৯:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
চার দিনের তালাবদ্ধ অবস্থা শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়েছে।

সকাল ১১টায় উপাচার্যের দপ্তর থেকে দেওয়া অফিস আদেশের পর নিজ নিজ দপ্তরে কর্মকর্তা-কর্মচারীরা কাজ শুরু করেন।

তবে শ্রেণিকক্ষগুলো খুলে দেওয়া হলেও এখনো পাঠদান কার্যক্রম শুরু হয়নি। একই সঙ্গে যেসব বিভাগের পরীক্ষা চলমান থাকার কথা ছিল, সেগুলোর কার্যক্রমও এখনও শুরু হয়নি।

এদিকে আগামী সপ্তাহের শুরুতেই ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে। ফলে গত এক মাসের আন্দোলনের কারণে স্থগিত হওয়া পরীক্ষাগুলো ঈদের আগে অনুষ্ঠিত হচ্ছে না বলে দপ্তর সূত্রে নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, ১১ মে থেকে ৪ দফা দাবিতে সাধারণ শিক্ষকদের কমপ্লিট শাটডাউনের আওতায় ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন