চাটমোহর সিপিএল ২০২৬-এর খেলোয়াড় নিলাম সম্পন্ন
বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনার চাটমোহর প্রিমিয়ার লিগ (সিপিএল) ২০২৬-এর খেলোয়াড় নিলাম সম্পন্ন হয়েছে।
শতাধিক রেজিস্ট্রেশনভুক্ত খেলোয়াড়কে লটারির মাধ্যমে নিজ নিজ দলে অন্তর্ভুক্ত করেন দলমালিকরা।
বুধবার (১৩ মে) রাতে চাটমোহর উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে চাটমোহর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এই নিলাম অনুষ্ঠিত হয়।
নিলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটমোহর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাসেল শেখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ।
আলোচনা সভায় বক্তব্য দেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুল আলম হেলাল এবং চাটমোহর স্পোর্টস অ্যাকাডেমির আহ্বায়ক তৌহিদুল ইসলাম তাজুলসহ আরও অনেকে।
টুর্নামেন্টে মোট ৬টি দল অংশ নিচ্ছে। নিলামের মাধ্যমে মোট ১০৮ জন খেলোয়াড়কে বিভিন্ন দলে অন্তর্ভুক্ত করা হয়। আয়োজকরা জানিয়েছেন, খুব শিগগিরই টুর্নামেন্ট শুরু হবে এবং ঈদের আগের দিন ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
১১৬ বার পড়া হয়েছে