সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে পুনঃঅর্থায়ন তহবিল নিয়ে সচেতনতামূলক সভা ও ঋণ বিতরণ

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ৯:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের ৭৫০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় সিরাজগঞ্জে সচেতনতামূলক সভা এবং লিড ব্যাংক পদ্ধতিতে প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) শহরের অফিসার্স ক্লাবে জেলার তালিকাভুক্ত সকল ব্যাংকের সহযোগিতায় ব্র্যাক ব্যাংকের আয়োজনে এ অনুষ্ঠান হয়। এতে ব্র্যাক ব্যাংক পিএলসির আঞ্চলিক প্রধান (উত্তরাঞ্চল) ফজলুল কবির সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক আবেদা রহিম।

বক্তারা বলেন, বাংলাদেশ ব্যাংকের এই পুনঃঅর্থায়ন তহবিলের মাধ্যমে ১০, ৫০ ও ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী শিক্ষার্থী এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা সহজ শর্তে ঋণ সুবিধা পাচ্ছেন। এর ফলে গ্রামীণ অর্থনীতি সচল হওয়ার পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তারা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন।

অনুষ্ঠানে আরও জানানো হয়, ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীকে সঞ্চয়, ক্ষুদ্র ঋণ এবং ডিজিটাল ব্যাংকিংয়ের আওতায় আনতে বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন তফসিলি ব্যাংক যৌথভাবে কাজ করছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব কটেজ, মাইক্রো ও স্মল বিজনেস ইউনিট-০১ এস এম আলমগীর হোসেন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক রোকেয়া সুলতানা এবং সহকারী পরিচালক শেখ অহনা হাকিম।

বক্তারা মনে করেন, এই উদ্যোগ দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারার ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন