সর্বশেষ

সারাদেশ

জাটকা নিধনরোধে নৌবাহিনীর অভিযানে ৫১৭ কোটি টাকার জাল জব্দ

স্পেশাল করেসপনডেন্ট, চট্টগ্রাম
স্পেশাল করেসপনডেন্ট, চট্টগ্রাম

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ১০:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
‘জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রম-২০২৬’ কর্মসূচির আওতায় বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে ৭১৬টি অভিযান পরিচালনা করে ৫১৭ কোটি ৪৪ লাখ ৪২ হাজার ৭১০ টাকা মূল্যের প্রায় ৩ কোটি ৪৪ লাখ ৪৫ হাজার ৭৪৫ মিটার অবৈধ জাল জব্দ করেছে।

চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, খুলনা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনাসহ মোট ৯টি জেলায় এসব অভিযান চালানো হয়। অভিযানের সময় কারেন্ট জাল, মশারি জাল, চায়না দুয়ারি জাল, সুতার জাল এবং বাধা জালসহ বিপুল পরিমাণ অবৈধ জাল উদ্ধার করা হয়।

এছাড়া বেহুন্দি জাল, টং জাল ও চায়না রিং জালসহ মোট ৮৮২টি নিষিদ্ধ জাল এবং ৩৭ কেজি জাটকা জব্দ করা হয়েছে বলে বাংলাদেশ নৌবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

অভিযান চলাকালে নৌবাহিনী জেলেদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করে। এতে বৈধ উপায়ে মাছ আহরণ, মা ইলিশ ও জাটকা সংরক্ষণ এবং সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় জেলেদের উদ্বুদ্ধ করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী জানায়, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের নিরাপদ প্রজনন নিশ্চিতকরণ এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনা বাস্তবায়নে সরকার ঘোষিত ৫৮ দিনের সামুদ্রিক মৎস্য আহরণ নিষেধাজ্ঞা কার্যকর করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

গত ১৫ এপ্রিল ২০২৬ থেকে বঙ্গোপসাগরে নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। জাহাজ, বোট ও ক্রাফটের মাধ্যমে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সমুদ্র সম্পদ রক্ষায় মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মাধ্যমে আকাশপথে নজরদারি (এয়ার সার্ভেইল্যান্স) অব্যাহত রয়েছে।

গভীর সমুদ্রে অবৈধ মৎস্য শিকারিদের অনুপ্রবেশ প্রতিরোধে নৌবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে সার্বক্ষণিক নজরদারি করছে বলে জানানো হয়েছে। সাগরে মৎস্য আহরণ নিষেধাজ্ঞা কার্যক্রম আগামী ১১ জুন ২০২৬ পর্যন্ত বলবৎ থাকবে।

উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণ ও দেশের সামগ্রিক মৎস্যসম্পদ উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ নৌবাহিনী ‘জাতীয় মৎস্য পুরস্কার-২০২৫’ অর্জন করেছে।

২২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন