সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে চাঁদা না দেওয়ায় বহুতল প্রকল্পে সন্ত্রাসী হামলার চেষ্টা

স্টাফ রিপোর্টার, রাজশাহী
স্টাফ রিপোর্টার, রাজশাহী

বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ ৫:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:

রাজশাহী মহানগরীর শিরোইল রেল স্টেশন সংলগ্ন নির্মাণাধীন 'রাজশাহী টাওয়ার' প্রকল্পে চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান তুহিনকে অপহরণের চেষ্টা এবং নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১০০ জনের যৌথ উদ্যোগে দক্ষিণ শিরোইল স্টেশন রোডে নির্মাণাধীন এই বহুতল ভবনের পাশেই অবস্থিত ‘হকস ইন’ হোটেলের মালিক এনাজুল হক অমি। অভিযোগ, ভবন নির্মাণের শুরু থেকেই অমি হোটেলের ক্ষয়ক্ষতির অজুহাত দেখিয়ে মালিকপক্ষের কাছে ২৬ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।

নির্মাণ প্রকল্পের উদ্যোক্তারা জানান, পূর্বে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) হোটেলটি পরিদর্শন করেও কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন পায়নি। তবু অমির দাবিতে বিভিন্ন সময়ে মোট ১৬ লাখ টাকা দেওয়া হয়েছে।

১৩ মে, ঢালাই কাজ চলাকালীন সময়ে, অমি তার দলবল নিয়ে সন্ত্রাসী কায়দায় নির্মাণস্থলে প্রবেশ করে কাজ বন্ধ করেন। প্রকল্পের উদ্যোক্তা মোস্তাফিজুর রহমান তুহিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ধাক্কা দেন এবং বাকি টাকার জন্য অপহরণের চেষ্টা করেন। উপস্থিত শ্রমিক ও সাইট ইঞ্জিনিয়াররা বাধা দেওয়ায় তুহিন রক্ষা পান।

অভিযোগপ্রাপ্ত এনাজুল হক অমি চাঁদা দাবির বিষয়টি স্বীকার করে বলেন, “আমার হোটেলের পাশে ভবন তৈরি হওয়ায় ফাটল দেখা দিয়েছে। ক্ষতিপূরণ হিসেবে তারা ২৬ লাখ টাকা দিতে চেয়েছিল। কয়েক দফায় ১৪ লাখ টাকা পেয়েছি, বাকি ১১ লাখ টাকা না দিলে কাজ বন্ধ থাকবে।”

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, অভিযোগ পেয়েছেন, তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন