সর্বশেষ

খেলা

লাঞ্চের আগে দৃঢ়তা দেখালেন শান্ত–মুমিনুল, চাপে থেকেও এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

সোমবার, ১১ মে, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
শুরুতেই দুই উইকেট হারানোর ধাক্কা সামলেও নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের দৃঢ় ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রথম সেশনে ২৬ ওভার ব্যাট করে দলটি ৯৩ রান সংগ্রহ করে।

লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় মুমিনুল ৩৭ এবং শান্ত ৩৪ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসের ২৭ রানের লিডসহ বাংলাদেশ এখন মোট ১২০ রানে এগিয়ে রয়েছে।

ইনিংসের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় দ্রুত ফিরে যান। জয় প্রথম ইনিংসেও ব্যর্থ ছিলেন, দ্বিতীয় ইনিংসেও বড় ইনিংস খেলতে পারেননি। পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া মোহাম্মদ আব্বাস আবারও বাংলাদেশকে চাপে ফেলেন। তিনি ইনসুইং করা একটি ডেলিভারিতে জয়কে এলবিডব্লিউ করেন। আউট হওয়ার আগে জয় করেন মাত্র ৫ রান। দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

এরপর আরেক ওপেনার সাদমান ইসলামও দ্রুত ফিরে যান। হাসান আলীর বলে সৌদ শাকিলের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হওয়ার আগে ২২ বলে ১০ রান করেন। ফলে ২৩ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

এর আগে, গতকাল আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল বিনা উইকেটে ৭ রান। প্রথম ইনিংসের ২৭ রানের লিডসহ বাংলাদেশ দিন শুরু করে ৩৪ রানের এগিয়ে থেকে।

১৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন