সর্বশেষ

সারাদেশ

হাম পরিস্থিতি স্বাভাবিক হতে ৪ সপ্তাহ লাগতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

সোমবার, ১১ মে, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালে স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, যাদের হাম প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে প্রায় চার সপ্তাহ সময় লাগবে।

এরপর হামের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সোমবার সকাল সাড়ে ১১টায় বরিশাল সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও জানান, প্রতি চার বছর পর পর হামের টিকা দেওয়ার কার্যক্রম চালু থাকার কথা ছিল। তবে ২০২০ সালের পর সেই ধারাবাহিকতা বজায় না থাকায় বর্তমানে হামের প্রকোপ বেড়েছে।

তিনি বলেন, বর্তমান সরকারের হাতে শুরুতে হামের কোনো ভ্যাকসিন ছিল না। তবে অল্প সময়ের মধ্যেই প্রয়োজনীয় টিকা সংগ্রহ করা হয়েছে। বর্তমানে রোগীর সংখ্যাও কমতে শুরু করেছে বলে জানান তিনি।

সোমবার সকাল ১০টার দিকে হঠাৎ করেই বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্য মন্ত্রী। বরিশাল সদর হাসপাতালে গিয়ে প্রথমে তিনি টিকিট কাউন্টার পরিদর্শন করেন। সেখানে এক কর্মীকে অনুপস্থিত দেখতে পেয়ে তাকে সাময়িক বরখাস্ত করেন।

পরে তিনি চিকিৎসকদের হাজিরা খাতা পরিদর্শন করেন এবং হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন।

১৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন