সর্বশেষ

সারাদেশ

জেঁকে বসছে শীত, তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৩:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে দ্রুত পারদ নামায় জেঁকে বসতে শুরু করেছে শীত। আজ দেশের সর্বনিম্ন ১২.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দিনগুলোতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় সর্বনিম্ন ১২.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও কমে দাঁড়ায় ১২.৪ ডিগ্রি সেলসিয়াসে। ওই সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ। আগের দিন বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে পারদ নেমেছে ৩.২ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় অধিবাসীরা জানান, দিনে রোদের দেখা মিললেও সূর্য ডোবার পরপরই হিমেল হাওয়া বইতে শুরু করে। ভোররাত থেকে সকাল আটটা-নয়টা পর্যন্ত সমগ্র এলাকা ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকে। হিমালয়ের কাছাকাছি ভৌগোলিক অবস্থানের কারণে এখানে শীতের অনুভূতি প্রতি বছরই বেশি হয়।

তেঁতুলিয়া আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, দিন ও রাতের তাপমাত্রা প্রতিনিয়ত কমছে। সামনের দিনগুলোতে ঠান্ডার তীব্রতা আরও বাড়তে পারে এবং ডিসেম্বর মাসে এই অঞ্চলে একাধিক মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০