সারাদেশ
মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে বেপরোয়া গতির কারণে এক মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ সাগর (৩৮) নামের এক আরোহী গুরুতর আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় টংগীবাড়ী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।
টংগীবাড়ীতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল দুর্ঘটনা
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৫:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে বেপরোয়া গতির কারণে এক মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ সাগর (৩৮) নামের এক আরোহী গুরুতর আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় টংগীবাড়ী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, উপজেলার ধীপুর এলাকার সানোয়ার কোল্ড স্টোরেজের সামনের সড়কে দুর্ঘটনাটি ঘটে। ঢাকা মেট্রো-হ-৬৪-৪১৩৯ নিবন্ধিত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে খবর পৌঁছানোর পরপরই একটি বিশেষ টিম অভিযানে নামে।
আহত সাগরের বাড়ি মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায়। দুর্ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য টংগীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় তিনি একাই গাড়িটি চালাচ্ছিলেন বলে নিশ্চিত করেছেন উদ্ধারকারীরা।
সড়ক দুর্ঘটনা রোধে চালকদের গতিসীমা মেনে চলা এবং হেলমেট পরিধানের কঠোর তাগিদ দিয়েছে ফায়ার সার্ভিস। একইসঙ্গে ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করার আহ্বান জানানো হয়েছে।
১৫১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর