সর্বশেষ

ধর্ম

১২৯ ফ্লাইটে সৌদিতে পৌঁছেছেন ৫০ হাজারের বেশি বাংলাদেশি 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১০ মে, ২০২৬ ৮:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চলতি বছরের হজ পালন উপলক্ষে এখন পর্যন্ত ১২৯টি ফ্লাইটে ৫০ হাজার ৪৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

রোববার সকালে প্রকাশিত ধর্ম মন্ত্রণালয়ের হজ–সংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, শনিবার দিবাগত রাত ৩টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৯টি ফ্লাইটে ২৩ হাজার ৫৯১ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। এছাড়া সৌদি এয়ারলাইনসের ৪৮টি ফ্লাইটে পৌঁছেছেন ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে গেছেন আরও ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী।

সব মিলিয়ে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন ৫০ হাজার ৪৯২ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪৬ হাজার ৪২১ জন।

এদিকে, হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। তাদের মধ্যে ১০ জন পুরুষ এবং ২ জন নারী। ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, মৃতদের মধ্যে ১০ জন মক্কায় এবং ২ জন মদিনায় মৃত্যুবরণ করেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

হজ শেষে আগামী ৩০ মে থেকে বাংলাদেশি হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হজযাত্রীদের যাতায়াত ও সৌদি আরবে অবস্থান নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি অব্যাহত রয়েছে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন