সর্বশেষ

সারাদেশ

সাটুরিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৩ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

শনিবার, ৯ মে, ২০২৬ ১:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পারতিল্লী এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষে এক কিশোর ঘটনাস্থলেই নিহত হন। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া আরও দুইজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া থানা পুলিশ।

নিহতরা হলেন সাটুরিয়া উপজেলার তিল্লী এলাকার আলম (১৬), সোনা মিয়া (২২) ও কালু মিয়া (১৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দরগ্রাম থেকে মানিকগঞ্জ শহরের দিকে যাচ্ছিল মোটরসাইকেলটি। পারতিল্লী এলাকায় একটি রোডক্রসিং পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আলম (১৬) ঘটনাস্থলেই মারা যান।

গুরুতর আহত অবস্থায় সোনা মিয়া ও কালু মিয়াকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ও দুপুরের দিকে তাদের মৃত্যু হয়।

সাটুরিয়া থানার ওসি মোশাররফ হোসেন জানান, দুর্ঘটনার পরপরই ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

২০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন