সর্বশেষ

সারাদেশ

প্রাইভেট পড়তে গিয়ে ১০ম শ্রেণীর ছাত্র নিখোঁজ, সন্ধানে পরিবারের আকুতি

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ ৪:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মোংলা দিগরাজ বি এন স্কুল এন্ড কলেজের ১০ শ্রেনীর ছাত্র নাজিব (১৬) নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। বিকেলে বাসা থেকে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকেই তার আর কোনো খোঁজ মেলেনি।

পারিবারিক সূত্র জানায়, গত ৭ মে (বৃহস্পতিবার) বিকেল আনুমানিক ৫টার দিকে নাজিব প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর সন্ধ্যা গড়িয়ে রাত হলেও সে আর বাসায় ফিরে আসেনি। এতে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়।

স্বজনরা জানান, সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করা হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ নাজিবের পিতা ফজলু।

পরিবারের পক্ষ থেকে কোনো হৃদয়বান ব্যক্তি যদি নাজিবের খোঁজ পান বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তাহলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে—

 ০১৭৬৯-৭৬৫২৩৫

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন