সর্বশেষ

খেলা

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের, শীর্ষে অপ্রতিরোধ্য ভারত

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ১:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে বড় উন্নতি করেছে বাংলাদেশ ক্রিকেট দল।

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে টাইগাররা উঠে এসেছে ৮ নম্বর অবস্থানে। অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত তাদের শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে।

আইসিসির নতুন র‍্যাঙ্কিং হালনাগাদে ২০২৫ সালের মে মাস থেকে খেলা ম্যাচগুলোকে ১০০ শতাংশ এবং আগের দুই বছরের ম্যাচগুলোকে ৫০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়েছে। এই হিসাব অনুযায়ী বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২৫, যা তাদের এক ধাপ এগিয়ে ৯ থেকে ৮ নম্বরে নিয়ে এসেছে।

অন্যদিকে শ্রীলঙ্কার পয়েন্ট ৬ কমে ২২১ হয়েছে, ফলে তারা নেমে গেছে ৯ নম্বরে। ২২০ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে রয়েছে আফগানিস্তান, যারা লঙ্কানদের খুব কাছাকাছি অবস্থান করছে।

র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ভারত। ২৭৫ পয়েন্ট নিয়ে দলটি এখনো অপ্রতিরোধ্য অবস্থানে আছে। ২৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড এবং ২৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া।

চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড (২৪৭ পয়েন্ট), পঞ্চমে দক্ষিণ আফ্রিকা (২৪৪ পয়েন্ট) এবং ষষ্ঠে পাকিস্তান (২৪০ পয়েন্ট)। ২৩৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ।

অন্যান্য দলের মধ্যে জিম্বাবুয়ে ১১তম এবং আয়ারল্যান্ড ১২তম স্থানে রয়েছে। বড় অগ্রগতি করেছে যুক্তরাষ্ট্র, যারা ৬ পয়েন্ট বাড়িয়ে দুই ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছে। ফলে তারা নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডকে পেছনে ফেলেছে।
 

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন