সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে নারী ও পরিবেশভিত্তিক সমস্যা সমাধানে ‘কুইক রেসপন্স’ কর্মসূচি

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ১১:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে নারী ও পরিবেশভিত্তিক সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে ‘কুইক রেসপন্স’ শীর্ষক একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আইইডি ময়মনসিংহ কেন্দ্রের সভাকক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বলাশপুর আবাসন এলাকার দুটি সমস্যাগ্রস্ত পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মসূচিতে সাংবাদিক, জনউদ্যোগ সদস্য, নারী ফোরাম, বাংলাদেশ মহিলা পরিষদ, যুব ও সাংস্কৃতিক ফোরাম, কিশোরী দলের নেত্রী, পুরুষ দল, কমিউনিটি ফোরাম এবং স্থানীয় নারী নেত্রীরা অংশগ্রহণ করেন।

আলোচনায় উঠে আসে দুই ভুক্তভোগী নারী—স্বর্ণা ও শুকতারার দুর্দশার চিত্র। স্বর্ণা অপ্রাপ্তবয়স্ক অবস্থায় প্রেম করে বিয়ে করেন। বিয়ের ছয় মাস পর তার স্বামী বিদেশে চলে যান এবং এরপর থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। স্বর্ণার অভিযোগ, শ্বশুর-শাশুড়ি তাকে দোষারোপ করছেন এবং হুমকি দিচ্ছেন, পাশাপাশি তার ভরণপোষণের দায়িত্বও নিচ্ছেন না।

অন্যদিকে শুকতারা জানান, পাঁচ বছর আগে তার বিয়ে হলেও শুরু থেকেই স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। সম্প্রতি পূর্ব কোনো নোটিশ ছাড়াই তাকে তালাকনামা পাঠানো হয়। পরে তিনি জানতে পারেন, তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন। এ পরিস্থিতিতে শুকতারা তার প্রাপ্য দেনমোহর আদায়ের দাবি জানিয়েছেন।

সমস্যা সমাধানে নারী ফোরামের আহ্বায়ক সৈয়দা সেলিমা আজাদ সংশ্লিষ্ট পরিবারগুলোর কাছে নোটিশ পাঠিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। প্রয়োজনে জাতীয় আইন সহায়তা কেন্দ্রের মাধ্যমে আইনি পদক্ষেপ গ্রহণেরও সুপারিশ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনউদ্যোগের সদস্য ও গাজী টিভির সাংবাদিক কাজী মোহাম্মদ মোস্তফা মুন্না, এশিয়ান টিভির ময়মনসিংহ প্রতিনিধি আবুল মুনসুর, নারী ফোরামের সদস্য সূরাইয়া ইয়াসমিন ঋতু ও আফরোজা আক্তার কণা, বলাশপুর আবাসন কমিউনিটি ফোরামের সদস্য সোমা আক্তার ও রীন বেগমসহ অন্যান্যরা।

এছাড়া আইইডির কেন্দ্রীয় কার্যালয়ের সমন্বয়কারী (ফিল্ড অপারেশন) সঞ্চিতা তালুকদার, সমন্বয়কারী (জনউদ্যোগ ও পিস বিল্ডিং) তারিক হোসেন, আইইডি ময়মনসিংহ কেন্দ্রের ব্যবস্থাপক নূর নাহার বেগম, উন্নয়ন কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনি সহায়তার মাধ্যমে এ ধরনের সমস্যার টেকসই সমাধান সম্ভব।

২৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন