জাতীয়
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম-সংক্রান্ত রোগে ছয়জনের মৃত্যু হয়েছে।
সারাদেশে ২৪ ঘণ্টায় হাম-সংক্রান্ত রোগে ৬ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ১১:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম-সংক্রান্ত রোগে ছয়জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে দুইজনের মৃত্যু সরাসরি হামে আক্রান্ত হয়ে হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি চারজনের মৃত্যু হয়েছে হাম-সদৃশ উপসর্গ নিয়ে।
মঙ্গলবার (৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম-সন্দেহে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৩ জনে।
এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭২৬ জন। এছাড়া সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৯৭৯ জন।
স্বাস্থ্য বিভাগের আরও তথ্য অনুযায়ী, হাম-সন্দেহে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ হাজার ৮৩১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৩৬৮ জন।
১২৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন