বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, লড়াইয়ে লিটনকে হারাল বাংলাদেশ
শনিবার, ২ মে, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মিরপুরে বৃষ্টি বাধার পর আবার শুরু হওয়া বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বড় ধরনের ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক বাংলাদেশ।
টপ অর্ডার দ্রুত ভেঙে পড়ার পর অধিনায়ক লিটন দাস দলের হাল ধরার চেষ্টা করেন। তবে তিনিও ইনিংস বড় করতে পারেননি। ক্লার্কসনের বলে জ্যাকবসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন লিটন। আউট হওয়ার আগে তিনি ১৭ বলে ২৬ রান করেন। ফলে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
বৃষ্টির কারণে প্রায় এক ঘণ্টা খেলা বন্ধ ছিল। পরে বৃষ্টি থামলে মাঠ খেলার উপযোগী করা হয়। সুপার সপার দিয়ে মাঠ শুকানোর কাজ চলে এবং আকাশে রোদও দেখা যায়। তবে তখনই খেলা শুরু করার মতো সম্পূর্ণ পরিস্থিতি তৈরি হয়নি।
বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে ম্যাচ পুনরায় শুরু হয়। বৃষ্টি শুরুর আগে বাংলাদেশ ৬.৪ ওভার ব্যাটিং করে ৩ উইকেটে ৫০ রান সংগ্রহ করেছিল। পরে সিদ্ধান্ত হয়, ম্যাচটি ১৫ ওভারে সীমিত করা হবে। স্বাগতিক দল আরও ৮.২ ওভার ব্যাটিং করার সুযোগ পাবে। এক বোলার সর্বোচ্চ ৩ ওভার করতে পারবেন।
ইনিংসের শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। নাথান স্মিথ ও অভিষিক্ত জেইডেন লেনক্সের বোলিং তোপে মাত্র ৩৫ রানে তিন উইকেট হারায় দলটি।
প্রথম উইকেট আসে ২১ রানে। ওপেনার সাইফ হাসান ১১ বলে ১৬ রান করে আউট হন। জেইডেন লেনক্সের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম বলেই বড় শট খেলতে গিয়ে মিড-অফে ক্যাচ দেন তিনি। এরপর ১০ বলে ৬ রান করে তানজিদ হাসান তামিম নাথান স্মিথের বলে বোল্ড হন।
পরের বলেই পারভেজ হোসেন ইমন শূন্য রানে (গোল্ডেন ডাক) ফিরে যান। শর্ট থার্ড ম্যান অঞ্চলে সহজ ক্যাচ নেন ইশ সোধি। ফলে ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
বৃষ্টির বিরতির পর ফের খেলা শুরু হলে ৬.৪ ওভারে ৩ উইকেটে ৫০ রান ছিল বাংলাদেশের সংগ্রহ। ক্রিজে তখন ছিলেন অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয়।
পরে লিটন দাস আউট হয়ে গেলে তাওহিদ হৃদয়ের সঙ্গে দলের দায়িত্ব কাঁধে নেন আরেক ব্যাটার। তবে বড় ধাক্কায় ম্যাচে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছে বাংলাদেশ।
১২৩ বার পড়া হয়েছে