সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে মিথ্যা অপহরণ মামলায় ৪ জনের ১০ বছর কারাদণ্ড

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ১১:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জে সাজানো অপহরণ মামলায় মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে চারজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন শাহজাদপুর উপজেলার চিথুলিয়া গ্রামের কাশেম আলী, আকবর আলী, আছের উদ্দিন ও বছিরুন্নেছ খাতুন।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি হাদীউজ্জামান শেখ হাদী।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯০ সালের ১৮ জুলাই শাহজাদপুর উপজেলার চিথুলিয়া গ্রামের আমীর হোসেন মণ্ডলের ছেলে হিমুর সঙ্গে পাশের কাশীনাথপুর গ্রামের দেলবর খন্দকারের ছেলে আরমানের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হলে দেলবর খন্দকার তার ছেলে আরমানকে টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখে প্রতিপক্ষের ছয়জনের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করেন।

ওই মামলায় আমীর হোসেন মণ্ডল, তার ভাই ইমাম মণ্ডল এবং তার দুই ছেলে বাবু মণ্ডল ও হিমু মণ্ডলকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

পরবর্তীতে কারাভোগ শেষে মুক্ত হয়ে তারা আরমানকে খুঁজতে থাকেন। ২০০৯ সালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আরমান পাবনার চাটমোহরে আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন। পরে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ ঘটনায় বাবু মণ্ডল বাদী হয়ে মিথ্যা অপহরণ মামলা দায়েরকারীদের বিরুদ্ধে মামলা করেন। মামলার বাদী ও ভুক্তভোগী এরই মধ্যে মারা যাওয়ায় বাকি সাক্ষীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। এর প্রেক্ষিতে আদালত চার সাক্ষীকে ১০ বছর করে কারাদণ্ড প্রদান করেন।

১৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন