সর্বশেষ

সারাদেশ

নান্দাইলে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি কাজল গ্রেফতার

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৭:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সংঘটিত দলবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি কাজল (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

সোমবার (৪ মে) বিকেলে ফেনী সদর উপজেলার বিরলী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত কাজল ময়মনসিংহ জেলার বাসিন্দা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল গভীর রাতে নান্দাইল উপজেলার একটি নির্জন হাওর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ২৬ বছর বয়সী এক নারী ভুলবশত নান্দাইল চৌরাস্তা এলাকায় পৌঁছালে আসামি কৌশলে তাকে একটি অটোরিকশায় তুলে নেয়। পরে নির্জন স্থানে নিয়ে গিয়ে আসামিসহ অজ্ঞাতপরিচয় আরও চার থেকে পাঁচজন মিলে তাকে ধর্ষণ করে।

ঘটনার সময় ভুক্তভোগীর তিন বছর বয়সী কন্যা সন্তান তার সঙ্গে ছিল। গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা মা ও শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নান্দাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে র‌্যাব। গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

১৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন