সর্বশেষ

খেলা

বৃষ্টিতে খেলা বন্ধ, ব্যাটিং বিপর্যয়ে চাপে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শনিবার, ২ মে, ২০২৬ ৯:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বৃষ্টির শঙ্কা আগে থেকেই ছিল। শেষ পর্যন্ত ৬.৪ ওভার খেলা হওয়ার পর বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

ইতোমধ্যে খেলোয়াড়রা মাঠ ছেড়েছেন এবং উইকেট ঢেকে দেওয়া হয়েছে কাভার দিয়ে। বৃষ্টির সময় বাংলাদেশ ৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫০ রান সংগ্রহ করেছে। ক্রিজে আছেন তাওহিদ হৃদয় (২) ও লিটন দাস (২৫)।

ম্যাচের শুরুতেই নাথান স্মিথ ও অভিষিক্ত জেইডেন লেনক্সের বোলিং তোপে চাপে পড়ে স্বাগতিক বাংলাদেশ। মাত্র ৩৫ রানের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা।

উদ্বোধনী জুটিতে সতর্ক শুরু করলেও দলীয় ২১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান ১১ বলে ১৬ রান করে আউট হন। জেইডেন লেনক্স তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম বলেই উইকেটের দেখা পান। মিড অফ দিয়ে শট খেলতে গিয়ে সাইফের ব্যাটের কানায় লেগে বল টপ এজ হয়ে কাভার পয়েন্টে দাঁড়ানো রবিনসনের হাতে ধরা পড়ে।

সাইফের বিদায়ের পর বড় জুটি গড়তে পারেননি তানজিদ হাসান তামিম। তিনি ১০ বলে ৬ রান করে নাথান স্মিথের বলে বোল্ড হন। পরের বলেই আউট হন পারভেজ হোসেন ইমন। শর্ট থার্ড ম্যান অঞ্চলে তার সহজ ক্যাচ নেন ইশ সোধি। গোল্ডেন ডাক মেরে ফিরে যান ইমন। ফলে ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে চরম চাপে পড়ে বাংলাদেশ। এরপর লিটন দাস ও তাওহিদ হৃদয় মিলে ইনিংস মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, তখনই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন