সর্বশেষ

রাজনীতি

সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি জনস্বার্থবিরোধী: বাংলাদেশ ন্যাপ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জ্বালানি তেল ও এক মাসে দুইবার এলপিজির মূল্যবৃদ্ধির পর সয়াবিন তেলের দাম বাড়ানোকে সাধারণ মানুষের ওপর বড় ধরনের চাপ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)।

দলটির শীর্ষ নেতারা বলেছেন, এই সিদ্ধান্ত নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য চরম ভোগান্তি সৃষ্টি করবে এবং তা জনস্বার্থবিরোধী।

বুধবার (২৯ মে) সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির তাৎক্ষণিক প্রতিবাদে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি এবং মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এসব মন্তব্য করেন।

তারা বলেন, “এই মুহূর্তে সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি অযৌক্তিক এবং সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ ছাড়া কিছুই নয়। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে প্রায়ই দেশে দাম বাড়ানো হলেও বাস্তবে এর প্রভাব বাজারে অসমভাবে পড়ে। অনেক সময় মূল্যবৃদ্ধির আগেই বোতলজাত তেল বাজার থেকে উধাও হয়ে যায়, যা ব্যবসায়ীদের একটি অপকৌশল ছাড়া কিছুই নয়।”

নেতারা আরও বলেন, জ্বালানি তেল ও এলপিজির দাম ইতিমধ্যেই বাড়ায় জনজীবনে নানাবিধ সমস্যা তৈরি হয়েছে। এতে জীবনযাত্রার ব্যয় বেড়ে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে সয়াবিন তেলের দাম বাড়ানো পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলবে, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোকে চরম দুর্ভোগে ফেলবে।

তাদের মতে, বাজার মনিটরিংয়ের ঘাটতি এবং ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে বারবার ভোজ্যতেলের দাম বাড়ানো হচ্ছে, যা জনগণের সঙ্গে এক ধরনের অবহেলার শামিল। তারা বলেন, এসব ঘটনা থেকে বোঝা যায় শাসকগোষ্ঠী সাধারণ মানুষের স্বার্থকে গুরুত্ব দিচ্ছে না।

বাংলাদেশ ন্যাপ নেতারা সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে ভোজ্যতেলের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানিয়েছেন।

৩৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০