সর্বশেষ

সারাদেশ

কুমারখালীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ২:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর হাসিবুল মোল্লা (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কুশলীবাসা গ্রামের একটি মেহগনি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসিবুল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায়ই তিনি বাড়ি থেকে হঠাৎ বের হয়ে যেতেন এবং কয়েকদিন পর নিজেই ফিরে আসতেন। শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি তিনি। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা নির্জন মাঠে তার নিজস্ব বাগানে মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন।

পরে খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বাবা তাজউদ্দিন মোল্লা জানান, তার ছেলের কোনো শত্রু ছিল না এবং সে মানসিকভাবে অসুস্থ ছিল। তিনি বলেন, “ছেলে প্রায়ই বাড়ি থেকে চলে যেত, আবার ফিরে আসত। তবে এবার আর ফিরে এল না।”

চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য তরিকুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ থাকার পর শনিবার মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।

কুমারখালী থানার তদন্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, মরদেহে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন