সর্বশেষ

সারাদেশ

গজারিয়ায় ভাড়া বাসার কক্ষ থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ২:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়া ইউনিয়নের পশ্চিম কান্দি এলাকায় একটি একতলা ভবনের একটি কক্ষ থেকে মো. আব্দুল মালেক (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, পশ্চিম কান্দি এলাকায় একটি কক্ষে একজন ব্যক্তি আটকা পড়ে আছেন—এমন খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আধুনিক সরঞ্জাম ব্যবহার করে বাড়ির মূল গেট ও কক্ষের দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা মেঝেতে ওই ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে মরদেহ উদ্ধার করে গজারিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

নিহত মো. আব্দুল মালেক আনোয়ার সিমেন্ট শিট ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন এবং স্থানীয় আরিফ হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। ঘটনার সময় তার পরিবারের কেউ বাসায় ছিলেন না।

তিনি ঠাকুরগাঁও জেলার শাহপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত একাব্বর হোসেন।

২৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন