সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে একদিন পর বাস চলাচল স্বাভাবিক

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ৭:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সড়কে চাঁদাবাজির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্তঃনগরসহ সব ধরনের বাস চলাচল একদিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে আবারও স্বাভাবিক হয়েছে। সকাল থেকেই জেলার বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধ চলে আসছিল। উভয় পক্ষই নিজেদের অবস্থানকে সঠিক দাবি করে অপর পক্ষকে ভুল ও ভুয়া বলে অভিযোগ করে আসছিল। একই সঙ্গে শ্রমিকদের কল্যাণের নামে তোলা চাঁদা নিয়ে একে অপরকে চাঁদাবাজ বলেও অভিযুক্ত করছিল।

এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল থেকে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়ন বাস চলাচল বন্ধের ডাক দেয়। একদিনব্যাপী এই ধর্মঘট পালন করা হয়।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর এলাকার শ্রমিক কল্যাণ ফিলিং স্টেশন পাম্পের সামনে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা বৈঠকে বসেন। এ সময় পাম্পের সামনে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করেন। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।

দুই পক্ষের বিরোধ নিরসনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মুখলেসুর রহমানের নেতৃত্বে উভয় পক্ষকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পর শনিবার সকাল থেকে সব ধরনের বাস চলাচল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ধর্মঘট প্রত্যাহার করে ট্রাক, ট্যাংকলরি ও কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং বাস চলাচল স্বাভাবিক হয়।

জেলা ট্রাক, ট্যাংকলরি ও কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান জানান, শুক্রবার রাতে সাবেক এমপি লতিফুর রহমানের সভাপতিত্বে উভয় পক্ষ বৈঠকে বসে। সেখানে সিদ্ধান্ত হয়, দুই দিন পর জেলা প্রশাসকের নেতৃত্বে আবারও বৈঠক হবে। ততদিন পর্যন্ত সড়কে চাঁদা উত্তোলন বন্ধ থাকবে। তবে টার্মিনালে পূর্বের নিয়মে চাঁদা উত্তোলন কার্যক্রম চালু থাকবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন