সর্বশেষ

সারাদেশ

নড়াইলে আলাদা অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার, আটক ২

আব্দুস সাত্তার, নড়াইল 
আব্দুস সাত্তার, নড়াইল 

শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ৭:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুই অভিযানে ৩৯৮ বোতল ভারতীয় মাদক ‘ইসকাফ’ ও পাঁচ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

এ সময় দুইজনকে আটক করা হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে শহরের শেখ রাসেল সেতু এলাকায় এবং রাতে সদর উপজেলার পঙ্কবিলা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—যশোর জেলার চৌগাছা উপজেলার সরুপদা গ্রামের ইয়াসিন আলীর ছেলে মাহাবুর রহমান (২৬) এবং নড়াইল সদর উপজেলার পঙ্কবিলা গ্রামের মালোপাড়ার সমর বিশ্বাসের ছেলে মানিক বিশ্বাস (৩২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে শেখ রাসেল সেতুর ওপর একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির পেছনের ডালা থেকে বস্তাভর্তি ৩৯৮ বোতল ভারতীয় ‘ইসকাফ’ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা। অভিযানে মাহাবুর রহমানকে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

একই দিন রাতে পৃথক আরেকটি অভিযানে সদর উপজেলার পঙ্কবিলা কালীমন্দিরের সামনে থেকে মানিক বিশ্বাসকে পাঁচ বোতল বিদেশি মদসহ আটক করে ডিবি পুলিশ।

নড়াইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান জানান, জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন