সর্বশেষ

রাজনীতি

কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা 
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা 

শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ৫:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে শিক্ষার্থীকে ‘গুপ্ত শিবির’ আখ্যা দিয়ে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ঘটে যাওয়া এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিকেল চারটার দিকে নাফিস আব্দুল্লাহ নামের এক শিক্ষার্থীকে কয়েকজন মিলে ‘গুপ্ত শিবির’ বলে আখ্যা দিয়ে মারধর করে। এই ঘটনার জের ধরে পরে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাসের অধ্যক্ষের কক্ষে গিয়ে বিচার দাবি করেন।

এ সময় অধ্যক্ষ মাজারুল ইসলাম বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেন। তবে ছাত্রশিবির নেতাকর্মীরা দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সেখানে উপস্থিত ছাত্রদল ও ছাত্রশিবির কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। এতে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।

কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাসান আহমেদ অভিযোগ করেন, সারাদেশে চলমান ‘গুপ্ত’ কর্মসূচির প্রেক্ষিতে নাফিস আব্দুল্লাহর ওপর হামলা চালানো হয়। পরে অধ্যক্ষের কাছে সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে ছাত্রদল নেতাকর্মীরা আবারও তাদের ওপর হামলা চালায় বলে তিনি দাবি করেন। এতে তাদের সংগঠনের কয়েকজন শীর্ষ নেতা গুরুতর আহত হন।

অন্যদিকে ছাত্রদল সভাপতি ইমন আহমেদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাটি মূলত সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ থেকে শুরু হয়েছে, এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই।

এ বিষয়ে ইনস্টিটিউটের অধ্যক্ষ মাজারুল ইসলাম জানান, প্রথমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বর্তমানে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার (ওসি তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন