সর্বশেষ

সারাদেশ

আশুলিয়ায় স্কুলছাত্র অপহরণ করে মারধরের অভিযোগ

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ৬:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
আশুলিয়ায় এক স্কুলছাত্রকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার দিবাগত রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এর আগে বুধবার সকালে আশুলিয়ার কবিরপুর এলাকায় বাংলাদেশ বেতারের রেডিও কলোনিতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মানিক মিয়া জানান, তার ছেলে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। সকালে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে সে কবিরপুরের বাংলাদেশ বেতারের রেডিও কলোনিতে প্রবেশ করে। এ সময় নাইম জং ও লোকমানসহ আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি অনুপ্রবেশের অভিযোগে তাকে আটক করে মারধর করে।

খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে ছেলেকে উদ্ধার করেন এবং সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। পরে রাতে অভিযুক্ত নাইম জং ও লোকমানসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্তদের বাসায় গেলেও তারা দরজা না খোলায় কাউকে আটক বা জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন