সর্বশেষ

সারাদেশ

সুনামগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীসহ ৫ জনের মৃত্যু, আহত ৪

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ
স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ১:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ের সময় পৃথক স্থানে বজ্রপাতে শিক্ষার্থীসহ ৫ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (দিন উল্লেখিত) দুপুরে জেলার ধর্মপাশা, তাহিরপুর ও দিরাই উপজেলার হাওর এলাকায় এ ঘটনা ঘটে। এতে আরও অন্তত ৪ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশ নিশ্চিত করেছে।

নিহতরা হলেন— ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের ফজলু রহমানের ছেলে হবিবুর রহমান (২২), একই উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের জয়নাল হকের ছেলে রহমত উল্লাহ (১৪), দিরাই উপজেলার পেরুয়া আশনাবাজ গ্রামের চান্দু মিয়ার ছেলে লিটন মিয়া (৩৮), তাহিরপুর সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের আবু বক্করের ছেলে আবুল কালাম (২৮) এবং জামালগঞ্জ সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামের নুরুজ্জামান।

স্থানীয়দের বরাতে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ১টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। এতে একাধিক স্থানে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে হবিবুর রহমান ও লিটন মিয়া ধান কাটতে গিয়ে, রহমত উল্লাহ বাড়িতে কাজ করার সময়, আবুল কালাম হাঁসের খামারে কাজ করার সময় এবং হাওরে কাজ করতে গিয়ে নুরুজ্জামান বজ্রপাতে নিহত হন।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হবিবুর রহমান ছিলেন বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রশান্ত দাস তালুকদার লিটন মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদ উল্লাহ জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে এবং মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে। বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তাহিরপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আবুল কালামের মরদেহ পরিবারের হেফাজতে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এছাড়া জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুরুজ্জামানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন